নামখানাতে অমিত শাহের সভার পাল্টা বাইক র‍্যালি সুজাতা খাঁর - The News Lion

নামখানাতে অমিত শাহের সভার পাল্টা বাইক র‍্যালি সুজাতা খাঁর




দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার নামখানার ইন্দিরা ময়দানে অমিত শাহের সভার পাল্টা বাইক মিছিল বের করল কাকদ্বীপ ও নামখানার তৃণমূল নেতৃত্ব।শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নতুন রাস্তা থেকে শুরু হয় তৃণমূলের কয়েক হাজার বাইক মিছিল। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের সুজাতা খাঁ মণ্ডল।প্রায় ৪০ কিমি রাস্তা অতিক্রম করে এই মিছিল পৌছায় ফ্রেজারগঞ্জে।এদিন


মিছিল শুরুর আগে এক পথ সভার আয়োজন হয়।তৃণমূলের সেই পথ সভায় তৃণমূল নেত্রী  সুজাতা খাঁ বলেন, লোকসভা নির্বাচনের আগে বিজেপির কেউ আসেনি, গতকাল এসেছে। মমতাদির সাজানো বাগানে সব ফল খেতে এসেছে।মমতাদি কষ্ট করে বাগানটা সাজিয়েছেন, আর আপনারা ফল খেতে এসেছেন। আপনাদের ওই পচা আলু, পচা ডিম গুলি আমরা দিয়েছি। মমতাদি রান্না করতে করতে যে পচা আলু, পচা ডিম, পচা ট‍্যমেটো পচা শশাগুলি ফেলে দিয়েছেন, ডোমজুড়ের ব‍্যানার্জিকে, কাথির অধিকারীকে, বেহালার ফুলকো লুচিকে, যিনি বান্ধবী ছাড়া ঘুরতে পারেন না সেগুলিকে আমরা ফেলে দিয়েছি।


তাই আমি বলি মমতার সাথে জনতা, আর জনতার সাথে মমতা। সেখানে কোনো ভারতীয় জনতা চাইনা, ভারতীয় দাঙ্গাবাজ পার্টি, ভারতীয় জমুলা পার্টি, দেশ বেচনে ওয়ালা গর্দারদের পার্টি কখনও বাংলা মায়ের উন্নয়ন করতে পারেনা।


আপনাদের জেলা কপিলমুনির পদধূলি প্রাপ্ত পবিত্র জেলা,লোকে বলে সবতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, আমি বলি আবকি বার, ফিরসে মমতা সরকার।আবকি বার বঙ্গাল মে ২০০ সিট পার।খেলা হবে, জবাবি খেলা, আর সেই খেলার রেজাল্ট হবে, বিজেপি অক্কা যাবে, তৃণমূল ছক্কা পাবে পাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.